এক ব্যক্তির খুনের অভিযোগে গ্রেপ্তার দুই - The News Lion

এক ব্যক্তির খুনের অভিযোগে গ্রেপ্তার দুই

 


দি নিউজ লায়ন;  এক ব্যক্তির খুনের অভিযোগে গ্রেপ্তার দুই । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আজিজ মল্লিক বাড়ি চাপরা থানা মুসলিম পাড়া এলাকায়। শুক্রবার গভীর রাতে কে বা কারা ওই ব্যক্তিকে মেরে রাস্তার পাশে ফেলে রেখেছিল। শনিবার পুলিশ খবর পেয়ে মাজদিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনের মাঠ থেকে উদ্ধার করে মৃত আজিজ মল্লিকের মৃতদেহ। পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং এদিন শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্ত হয়।


চাপড়া থানার পুলিশ আধিকারিক সৌরভ পান্ডে জানিয়েছেন যে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় এবং গোপন সূত্রে খবর পেয়ে আমরা দুই জনকে গ্রেপ্তার করেছি। একজনের নাম সন্তু শেখ অন্যজনের নাম সবুর শেখ। পুলিশ আরো জানিয়েছে কেন বা কি কারনে আজিজ মল্লিক কে খুন করা হয়েছে তদন্ত চলছে এদিন কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়। বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.